News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্টে আহত আরও একজনের মৃত্যু
Image

কুমারঘাটে উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্টে আহত আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ কুমারঘাটে উল্টোরথ দূর্ঘটনা কাণ্ডে মৃত্যু হলো আরো একজনের৷ এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো নয়জন৷ মৃতার নাম দ্রৌপদী মালাকার৷ বাড়ি কুমারঘাটের ৯১ মাইল এলাকায়৷ উল্লেখ্য, গত ২৮ জুন কুমারঘাটে ইসকন আয়োজিত উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিলো দুই শিশু সহ সাত জনের৷ বিদ্যুতের ছোবলে আহত হয়েছিলেন আরো পনেরো জন পূন্যার্থী৷ তাদের অনেকেই চিকিয়সাধীন ছিলেন আগরতলার জিবিপি হাসপাতালে৷ যদিও ঘটনার দিনই ঘটনাস্থল ঘুরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যায় রাজ্য সরকার বহন করবে বলে ঘোষনা দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চিকিৎসক মানিক সাহা৷ পরে জিবি থেকে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গত কদিন আগেই সরকারীভাবে পাঠানো হয় দিল্লীতে৷ বহিঃরাজ্যেই চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যার্থ করে মঙ্গলবার মৃত্যুর কোলে ঢোলে পরে দ্রৌপদী মালাকার নামে আরো এক মহিলা৷ উল্লেখ্য উল্টোরথে দূর্ঘটনার দিনই মৃত্যু হয়েছিলো মৃত দ্রৌপদি মালাকারের ছয় বছরের ছেলেরও৷ এই ঘটনায় শোকের ছায়া গোটা কুমারঘাট জুড়ে৷

Releated Posts

কৃষকরাই অন্নদাতা, তাঁদের উন্নয়নেই দেশের অগ্রগতি: কৃষিমন্ত্রী

আগরতলা, ৩০ জুলাই: কৃষকরা যদি কৃষিপণ্য উৎপাদন বন্ধ করে দেন, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি ব্যবস্থা ভেঙে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top