News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ের আন্ধেরিতে ভূমিধস, ধ্বংসস্তূপের নিচে ৫টি বাড়ি
Image

মুম্বইয়ের আন্ধেরিতে ভূমিধস, ধ্বংসস্তূপের নিচে ৫টি বাড়ি

মুম্বই, ২৫ জুলাই (হি.স.): মুম্বইয়ের পূর্ব আন্ধেরিতে অবস্থিত চাকালা পাহাড়ের একটি অংশ ধসে রামবাগ সোসাইটির পাঁচটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) টিম রামবাগ সোসাইটির ১৬৫টি বাড়ি খালি করতে শুরু করেছে। মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বিএমসি আধিকারিকরা জানিয়েছেন, রামবাগ সোসাইটি প্রায় ২৫ বছর আগে তৈরি হয়েছিল। এই সোসাইটির কাছেই চাকলা পাহাড়। এই সোসাইটির লোকজনকে বৃষ্টির আগে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিএমসি কর্তৃক সতর্ক করা হলেও, লোকজন জীবনের ঝুঁকি নিয়ে এই স্থানে বসবাস করছেন। সোমবার রাত ২ টো নাগাদ পাহাড়ের আরেকটি অংশ ধসে রামবাগ সোসাইটির পাঁচটি বাড়ির ওপর পড়ে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। পাশাপাশি ধ্বংসাবশেষ সরানোর কাজও চলছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top