News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে কেবিআই-কে হারিয়ে জয়ী প্রগতি‌ পি.সি
Image

প্রস্তুতি ম্যাচে কেবিআই-কে হারিয়ে জয়ী প্রগতি‌ পি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।।প্রীতি ম্যাচে জয় পেলো প্রগতি প্লে সেন্টার। পরাজিত করলো উদয়পুরের কে বি আই কোচিং সেন্টারকে। প্রগতি বিদ্যাভবন মাঠে হয় ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটারদের প্রস্তুতি খতিয়ে দেখতেই ওই প্রীতি ম্যাচের আযোজন। তাতে প্রগতির হয় নজর কাড়ে অনিকেষ বিশ্বাস এবং রাহুল খান। ম্যাচে প্রগতি প্লে সেন্টার ৮ রানে জয় পায়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রগতি ১১৫ রান করে। দলের পক্ষে অনিকেষ বিশ্বাস ২৯, শ্রেষ্ঠাংশু দেব ২২, রাহুল খান ১৩ এবং ইয়াশ দেববর্মা ১১ রান করে। জবাবে খেলতে নেমে কে বি আই কোচিং সেন্টার ১০৭ রান করতে সক্ষম হয়। প্রগতির রাহুল খান ৪ উইকেট এবং ঋদ্ধিবান কর ২ উইকেট দখল করে।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top