News Flash

  • Home
  • দেশ
  • স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ পঠনপাঠন, প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধে শামিল পড়ুয়ারা
Image

স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ পঠনপাঠন, প্রতিবাদে ভেটাগুড়িতে পথ অবরোধে শামিল পড়ুয়ারা

দিনহাটা, ২৪ জুলাই (হি. স.) : স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ রয়েছে পঠনপাঠন। এই অভিযোগ তুলে সোমবার দিনহাটার ভেটাগুড়িতে পথ অবরোধে শামিল হল পড়ুয়ারা। এদিন দুপুর থেকে ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের অবরোধের জেরে দিনহাটা-কোচবিহার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পড়ুয়াদের অভিযোগ, ভোট শেষ হয়েছে আগেই। এখনও কেন্দ্রীয় বাহিনী স্কুলে রয়েছে। ফলে স্কুলে পঠনপাঠন বন্ধ রয়েছে। এতে সময়ে সিলেবাস শেষ হবে না। সমস্যায় পড়তে হবে তাদের। তাই প্রতিবাদে শামিল হয়েছে তারা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে কিছুক্ষণ অবরোধ চলার পর উঠে যায়।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top