News Flash

Image

মঙ্গলদৈয়ের মেনাপাড়ায় জনতার হাতে ধৃত দুই দাগি চোর

মঙ্গলদৈ (অসম), ২৪ জুলাই (হি.স.) : সাম্প্রতিককালে মঙ্গলদৈয়ের বিভিন্ন প্রান্ত বেজায় বেড়েছে চোরের উপদ্রব৷ এরই মধ্যে আজ মেনাপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে চুরি করতে এসে সতর্ক জনতার হাতে ধরা পড়েছে দুই দাগি চোর৷

আজ দুপুরের দিকে মেনাপাড়ায় চুরি করতে এসেছিল দুই চোর৷ তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় জনতা৷ তাঁরা তাদের ধরে কিছু উত্তম-মধ্যম দিয়ে বেঁধে রাখেন৷ ধৃত দুই চোরকে খারুপেটিয়ার সুবম দাস (২৩) এবং শান্তনু বিশ্বাস (২০) বলে পরিচয় পাওয়া গেছে৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ দুই চোরকে ধরে থানায় নিয়ে গেছে৷ পুলিশের জনৈক অফিসার জানান, এই চোরচক্র এর আগে কয়েকটি চুরির দায়ে জেলে গিয়েছিল৷ কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে আবার তারা তাদের পুরনো কাজে লেগে গেছে।

Releated Posts

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ‘মিশন মোডে’ অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলি দ্রুত মেরামত ও আরও শক্তিশালী করতে ‘মিশন মোডে’ কাজ করছে অসম…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top