News Flash

  • Home
  • দেশ
  • শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় নদে তলিয়ে মৃত্যু ছাত্রের
Image

শিবের মাথায় জল ঢালতে গিয়ে অজয় নদে তলিয়ে মৃত্যু ছাত্রের

আসানসোল, ২৪ জুলাই (হি. স.) : শ্রাবণ মাসের প্রথম সোমবার। নদীতে স্নান সেরে পবিত্র হয়ে শিবের মাথায় জল ঢালার পরিকল্পনা ছিল। দল বেঁধে বন্ধুরা গিয়েছিলেন স্নান করতে। কিন্তু তা বাস্তবায়িত হওয়ার আগেই মর্মান্তিক পরিণতি আসানসোলের ছাত্রের।

জামুরিয়ায় অজয় নদে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল বিএ প্রথম বর্ষের ছাত্রের। স্থানীয়রা উদ্ধার করে জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের নাম কাজু ঘোষ। বয়স ১৯ বছর। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামে বাড়ি ওই ছাত্রের। স্থানীয় এক বাসিন্দা জানান, শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে যান এলাকার অনেকেই। তাঁরা সকলে অজয় নদের সিদ্ধপুর বাগডিহা নদীর ঘাটে বহু মানুষ স্নান করেন। সেখান থেকে জল নিয়ে স্থানীয় মন্দিরে শিবলিঙ্গের মাথায় ঢালেন।

এদিন কলেজ ছাত্র কাজু ঘোষ এবং তাঁর কয়েকজন বন্ধু সকাল ৬ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নদীতে স্নান করতে যান। বর্ষায় অজয় নদ এখন জলে টইটম্বুর। সেই সময় স্নান করতে নেমে কোনওভাবে নদীতে তলিয়ে যান কাজু ঘোষ। স্থানীয়রা তা দেখে সঙ্গে সঙ্গে মাছ ধরার জাল নিয়ে কাজুকে উদ্ধার করেন। তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে ডাক্তার মৃত ঘোষণা করে। তাঁর বন্ধুরা সকলে সুস্থ রয়েছে।

একসঙ্গে স্নান করতে নেমে বন্ধুকে এভাবে হারিয়ে তাঁরা মর্মাহত। প্রশ্ন উঠছে, কাজু কি সাঁতার জানত না বলে এভাবে তলিয়ে গেল? শোকাহত কাজুর পরিবার। পাড়ার ছেলের এই পরিণতিতে এলাকাবাসীও বিষণ্ণ।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top