News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালদায় আদিবাসী মহিলাকে নিগ্রহের প্রতিবাদে বাঁকুড়া থানায় বিক্ষোভ বিজেপির
Image

মালদায় আদিবাসী মহিলাকে নিগ্রহের প্রতিবাদে বাঁকুড়া থানায় বিক্ষোভ বিজেপির

বাঁকুড়া, ২৩ জুলাই (হি. স.) মালদায় দুই আদিবাসী মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে মারধোরের ঘটনার প্রতিবাদে আজ সকালে বাঁকুড়া সদর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি । শতাধিক বিজেপির যুব ও মহিলা কর্মী মিছিল করে থানার সামনে হাজির হয়। পরিস্হিতি সামাল দিতে থানার সামনের গ্ৰীলের দরজা বন্ধ করে দেওয়া হয়। গেটের সামনে থেকেই বিক্ষোভ প্রদর্শন করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা ও মহিলা নেত্রী মনিকা দত্ত।

নিলাদ্রী দানা বলেন, মালদহের দুই আদিবাসী মহিলাকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে যে ভাবে নগ্ন করে মারধোর করার ঘটনা ঘটেছে তা রাজ্যের মাথা হেট হয়ে গেছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তিনি। মহিলা নেত্রী মনিকা দত্ত বলেন সভ্য সমাজের কাছে বাংলার মান সম্মান ভুলুন্ঠিত । মহিলাদের নিরাপত্তা নেই রাজ্যে তা আবারও প্রমাণ করে দিল। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। তিনি এখনও কেন এ বিষয়ে সদর্থক ভূমিকা নিতে পারছেন না। এই ঘটনায় যুক্ত দোষীরা যেন কোনও ভাবেই রেহাই না পায় তার দাবী জানান তিনি।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top