News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন
Image

আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন

কলকাতা, ২৩ জুলাই (হি.স.): সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। এবারের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসতে পারে। মণিপুর নিয়ে নিন্দাপ্রস্তাব আনতে তৃণমূলের পরিষদীয় দল।

শনিবারেই বিধানসভায় বাদল অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্পিকার বলেন, আগামী সোমবার ২৪ জুলাই শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। সোমবার সকালে সর্বদলীয় বৈঠক রয়েছে। জেলা প্রশাসন এর মাধ্যমে বিধায়কদের জানানো হবে। রাজ্যপাল বাইরে ছিলেন তাই অধিবেশনে ডাকতে দেরি হয়েছে। বিরোধী দলের কাছে আবেদন, অধিবেশনে অংশ গ্রহণ করুন। তিনি বলেন, বিরোধী দল অধিবেশন ওয়াক আউট করলেও রাজ্যপাল তার কাজ করবেন বিধানসভা বিধানসভার কাজ করবে। সংঘাত এর কোনও জায়গা নেই। সোমবার দুপুর ২ টোয় অধিবেশন শুরু হবে।

এদিকে, সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে ধরে নিয়ে গত বুধবার মন্ত্রিসভার বৈঠকের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই সোমবার বিধানসভায় বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। পঞ্চায়েত ভোটের কারণে গত এক মাস মন্ত্রিসভার কোনও বৈঠক হয়নি। তাই সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক হবে বলে জানানো হয়। কিন্তু, রাজভবন থেকে অধিবেশন শুরুর ফাইলে অনুমোদন না দেওয়ায়, বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুলাই সোমবার বিধানসভার বদলে মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। কিন্তু শনিবার রাজ্যপাল সোমবার থেকে অধিবেশন শুরুর বিষয়ে সম্মতি দিলে, আবারও নতুন করে মন্ত্রিসভার বৈঠক নবান্ন থেকে বিধানসভায় ফিরিয়ে আনা হয় কি না, সে দিকেই তাকিয়ে বিভিন্ন দফতরের সচিবেরা।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top