News Flash

  • Home
  • খেলা
  • সমাজদ্রোহিদের হাতে টিসিএ কর্তারা নিগৃহীত, নিন্দা ও ধিক্কার সর্বত্র
Image

সমাজদ্রোহিদের হাতে টিসিএ কর্তারা নিগৃহীত, নিন্দা ও ধিক্কার সর্বত্র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে ইউনাইটেড ফ্রেন্ডসের প্রতিনিধি, টিসিএ সহ-সভাপতি এবং রাজ্য গর্ব রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক তিমির চন্দ সহ টিসিএ’র একাধিক পদাধিকারীর সমাজদ্রোহীর হাতে নিগৃহীত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন ইউনাইটেড ফ্রেন্ডসের সভাপতি সুবল কুমার দে। তিনি এই কলঙ্কিত ও নজিরবিহীন ঘটনায় জরিতদের গ্রেপ্তার করে আইনানুযায়ী কঠোর সাজা দেয়ারও দাবী জানান। এর সাথে তিনি টি সি এ’র ক্ষমতা জোর করে দখল করার নামে রাজধানীর প্রাণকেন্দ্রে সমাজদ্রোহীদের অস্ত্রের ঝলকানি এবং পুলিশের সামনে প্রকাশে মারপিটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। রাজ্যে ক্রিকেটের সার্বিক উন্নয়নে ইউনাইটেড ফ্রেন্ডস অতীতে যেভাবে টি সি এ ভবন নির্মানে স্বল্পমূল্যে জমি দিয়েছিল, সেই জমিতেই আজ বিভৎস পরিনতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে এই ক্ষমতা দখলের নোংরামি বন্ধ করতে রাজ্যের সমস্ত ক্রিকেট ক্লাব ও মহকুমার ক্রিকেট প্রেমীদের সাথে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

 ‌ইউনাইটেড ফ্রেন্ডসের সম্পাদক মানিক দেব

 এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top