News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তরকাশিতে; ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত, ৪০টি গ্রামে বিদ্যুৎ নেই
Image

বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তরকাশিতে; ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত, ৪০টি গ্রামে বিদ্যুৎ নেই

উত্তরকাশি, ২৩ জুলাই (হি.স.): বৃষ্টি দুর্যোগে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায়। ভারী বৃষ্টিতে উত্তরকাশি জেলার পুরোলা, বারকোট ও দুন্দায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৪০টি গ্রামে বিদ্যুৎ নেই, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা। রবিবার সকালে উত্তরকাশির জেলাশাসক অভিষেক রোহিলা বলেছেন, ভারী বৃষ্টির কারণে উত্তরকাসি জেলার পুরলা, বারকোট এবং দুন্ডায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৫০টি সড়ক বন্ধ রয়েছে। প্রায় ৪০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে এবং ৪০০টির বেশি কৃষি জমির ড্রেন ভেসে গিয়েছে।

উত্তরকাশির এসপি অর্পণ যদুবংশী বলেছেন, আরাকোট বাজারের কাছে প্রবল ভূমিধসের কারণে আরাকোট-হিমাচল প্রদেশ সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃষ্টির সতর্কতার পরিপ্রেক্ষিতে যাত্রীদের আপাতত তাঁদের গঙ্গোত্রী-যমুনোত্রী যাত্রা স্থগিত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

Releated Posts

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top