News Flash

  • Home
  • দেশ
  • মিজোরাম ছাড়ার ফতোয়া, আইজলে বসবাসকারী মেইতেইদের এয়ারলিফ্ট করবে মণিপুর সরকার- বিমানে করে অসমের শিলচর এবং ইমফলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত
Image

মিজোরাম ছাড়ার ফতোয়া, আইজলে বসবাসকারী মেইতেইদের এয়ারলিফ্ট করবে মণিপুর সরকার- বিমানে করে অসমের শিলচর এবং ইমফলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত

আইজল, ২২ জুলাই (হি.স.) : মণিপুরি মেইতেইদের মিজোরাম ছাড়ার ফতোয়া জারি করেছিল ‘পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিস অ্যাসোসিয়েশন (পিএএমআরএ বা পামরা)। মণিপুরের সদ্য ভিডিওকাণ্ডের পর নিরাপত্তার খাতিরে মেইতেইদের মিজোরাম ছেড়ে চলে যেতে বলেছিল পামরা। এরই পরিপ্রেক্ষিতে আইজলে বসবাসকারী মেইতেইদের এয়ারলিফ্ট করে প্রতিবেশী অসমের শিলচর এবং ইমফলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার।

আইজলে বসবাসরত জনৈক মেইতেই ছাত্র নেতা এ খবর দিয়ে জানান, পরিকল্পনা মোতাবেক আইজল থেকে মেইতেইদের এয়ারলিফ্ট করে শিলচর এবং ইমফলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। তবে কবে তা হবে, এখনও নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, মণিপুরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নগ্ন দুই মহিলাকে প্যারেড করার ভিডিও ভাইরাল হওয়ার পর মিজোরামের পিএএমআরএ সংক্ষেপে পামরা নিরাপত্তার দোহাই দিয়ে মেইতেইদের রাজ্য ছাড়ার ফতোয়া জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে মণিপুর সরকার আজ ২২ জুলাই মিজোরামের আইজল থেকে মেইতেইদের বিমানে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জানান তিনি৷

ছাত্ৰ নেতাটি বলেন, তবে ওই ফতোয়া জারির পর মিজোরাম পুলিশ রাজ্যের আইজল শহরে মেইতেইদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নিয়েছে। পিএএমআরএ-র জারিকৃত বিবৃতিতে নাকি বলা হয়েছে, রাজ্যের (মিজোরাম) সেলেসিহের ভেটি কলেজ, তানহরিলে মিজোরাম বিশ্ববিদ্যালয়, রিপানস, জেমাবাওক এবং জেডএমসিতে প্রচুর সংখ্যক মেইতেই রয়েছেন। তাই ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। দিবারাত্র ২৪ ঘণ্টা টহল দিচ্ছে সশস্ত্র আধাসেনা বাহিনী, জানান ছাত্রনেতা।
তিনি জানান, মণিপুরে চলমান অস্থিরতার মধ্যে মিজো স্টুডেন্টস ইউনিয়ন (এমএসইউ) মিজোরামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেইতেই আদমশুমারিরও ঘোষণা করেছে। সে সময় মেইতেইদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top