News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-তে অস্থিরতা বিরাজমান : পদে থাকার পরও প্রবেশে বাধা কর্মকর্তাদের
Image

টিসিএ-তে অস্থিরতা বিরাজমান : পদে থাকার পরও প্রবেশে বাধা কর্মকর্তাদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই।।টিসিএ অফিসে ঢুকতে দেয়া হয়নি সচিব তাপস ঘোষ এবং সহ সভাপতি তিমির চন্দকে। দুষ্কৃতী কারীরা তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করেছে বলেই অভিযোগ করলেন সহ সভাপতি তিমির চন্দ। শনিবার দুপুরে তিমির চন্দ এবং তাপস ঘোষ প্রথমে পশ্চিম থানায় যান।থানায় গিয়ে পুলিশি নিরাপত্তা নিয়ে টিসিএ অফিসে ঢুকতে গিয়েই বাধাপ্রাপ্ত হলেন। অচেনা একটা ভিড় তাদের পথ অবরোধ করলো। পরিস্থিতি এতটাই বাজে হয়ে গেল যে, আখেরে তারা টিসিএতে ঢুকতেই পারেন নি।  পুলিশের সামনেই হলো এই ঘটনা। অথচ কোনো এক অজ্ঞাত কারণে কেন যে  পুলিশ নিশ্চুপ রইলো তা নিয়েই উঠছে এখন অবিরাম প্রশ্ন।এদিকে টিসিএর প্রাক্তন সভাপতি তপন লোধ জানালেন টিসিএর জেনারেল বডি একটি সিধান্ত নিয়েছে, তা হলো একটি ইনকুয়ারী কমিটি গঠন করা হবে ফ্লাড লাইট ইসু নিয়ে। যতদিন এই ইনকুয়ারী চলবে ততদিন যাতে টিসিএর সচিব ও সহ সভাপতি টিসিএতে না আসেন। ইনকুয়ারী হয়ে গেলে তারা আসতে পারবেন। তবে অচেনা ভিড় ঘিরে কোনোই মন্তব্য করলেন না তপন লোধ। খুবই সন্তর্পনে এড়িয়ে গেলেন বিষয়টা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top