News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে পুলিশ সখী ও অপারেশন সঞ্জিবনী এর সূচনা
Image

খোয়াইয়ে পুলিশ সখী ও অপারেশন সঞ্জিবনী এর সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷  আনুষ্ঠানিক ভাবে শুক্রবার সকালে খোয়াই জেলা পুলিশের দুটি কর্মসূচির যাত্রা শুরু হলো৷এদিন সকালে গণকীস্থিত অস্থায়ী জেলা পুলিশ লাইনে কর্মসূচি দুটির আনুষ্ঠানিক শুভারম্ভ ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ড় রমেশ কুমার যাদব৷জেলা পুলিশের ’ পুলিশ সখী’ ও ’ অপারেশন সঞ্জীবনী’ কর্মসূচীর যাত্রা শুরু হলো এদিনের অনুষ্ঠানে৷একইসঙ্গে সংশ্লিষ্ট দুটি কর্মসূচীরই দুটি পৃথক গাইডলাইন বুকেরও আবরণ উন্মোচন করা হয়৷এছাড়াও গত জুন মাস পর্য্যন্ত         দপ্তরের আভ্যন্তরীণ মূল্যায়নে জেলার বিভিন্ন স্তরের সতেরোজন পুলিশ কর্মী সেরা পুলিশের শিরোপা জয় করেন৷এদিনের অনুষ্ঠানে এদের হাতেও সার্টিফিকেট তুলে দেন জেলার পুলিশ সুপার ড়রমেশ কুমার যাদব৷অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর,জেলার দুই মহকুমার এস ডি পি ও , ডি এস পি , ছয় থানার ও সি সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকবৃন্দ৷

Releated Posts

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top