নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ আনুষ্ঠানিক ভাবে শুক্রবার সকালে খোয়াই জেলা পুলিশের দুটি কর্মসূচির যাত্রা শুরু হলো৷এদিন সকালে গণকীস্থিত অস্থায়ী জেলা পুলিশ লাইনে কর্মসূচি দুটির আনুষ্ঠানিক শুভারম্ভ ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ড় রমেশ কুমার যাদব৷জেলা পুলিশের ’ পুলিশ সখী’ ও ’ অপারেশন সঞ্জীবনী’ কর্মসূচীর যাত্রা শুরু হলো এদিনের অনুষ্ঠানে৷একইসঙ্গে সংশ্লিষ্ট দুটি কর্মসূচীরই দুটি পৃথক গাইডলাইন বুকেরও আবরণ উন্মোচন করা হয়৷এছাড়াও গত জুন মাস পর্য্যন্ত দপ্তরের আভ্যন্তরীণ মূল্যায়নে জেলার বিভিন্ন স্তরের সতেরোজন পুলিশ কর্মী সেরা পুলিশের শিরোপা জয় করেন৷এদিনের অনুষ্ঠানে এদের হাতেও সার্টিফিকেট তুলে দেন জেলার পুলিশ সুপার ড়রমেশ কুমার যাদব৷অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর,জেলার দুই মহকুমার এস ডি পি ও , ডি এস পি , ছয় থানার ও সি সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকবৃন্দ৷

খোয়াইয়ে পুলিশ সখী ও অপারেশন সঞ্জিবনী এর সূচনা
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















