News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিএসটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য আশীর্বাদ : নির্মলা সীতারমন
Image

জিএসটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য আশীর্বাদ : নির্মলা সীতারমন

আগরতলা, ২১ জুলাই (হি.স.): জিএসটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য আশীর্বাদ। আজ আগরতলায় জিএসটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে জোর গলায় একথা দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর দাবি, গত পাঁচ-ছয় বছরে ত্রিপুরায় কেন্দ্রীয় করের রাজ্যের অংশ একক অঙ্কের পরিসংখ্যান থেকে তিন অঙ্কে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) ইতিবাচক প্রভাবের প্রশংসা করেছেন। এদিন সীতারামন জিএসটি বাস্তবায়নের আগের বছর (২০১৫-১৬) থেকে পরিসংখ্যান তুলনা করে বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় করের অংশ হিসাবে ৪.২১ কোটি টাকা পেয়েছিল, গত আর্থিক বছরের বেড়ে দাড়িয়েছে ৯৮২.৫০ কোটি টাকা।

এদিন অর্থমন্ত্রী ত্রিপুরার ব্যবসায়ী সম্প্রদায়কে অভিন্ন কর ব্যবস্থায় রেজিস্ট্রেশন করতে উত্সাহিত করেছেন। সীতারামন ব্যবসায়ীদের কাছে ব্যবসাগুলিকে সিস্টেমের সুবিধাগুলি সম্পূর্ণরূপে লাভ করার জন্য অনুরোধ করেছেন। কারণ নন-জিএসটি রেজিষ্ট্রেশন প্রতিষ্ঠানগুলি ব্যবসা করার জন্য বড় কর্পোরেশনগুলিকে আকর্ষণ করার সম্ভাবনা কম।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top