ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।।দুই শক্তিশালী দল মুখোমুখি আগামীকাল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার সকালে মুখোমুখি হবে জম্পুইজলা প্লে সেন্টার এবং কিল্লা মর্ণিং ক্লাব। দুদলই ইতোমধ্যে ৪ ম্যাচ করে খেলে নিয়েচে। ৪ ম্যাচ খেলে কিল্লা রর্ণিং ক্লাবের পয়েন্ট ১০ এবং জম্পুইজলা প্লে সেন্টারের পয়েন্ট ৯। শেষ ম্যাচে ফুলো ঝানো দলের বিরুদ্ধে পযেন্ট ভাগ করে মানসিকভাবে কিছুটা পিছিয়ে কিল্লা মর্ণিং ক্লাব। আজ জম্পুইজলাকে হারিয়ে খেতাবের দৌড়ে ঘুরে দাড়াতে চাইছেন কাজল্তি রিয়াং-রা। অপরদিকে সুবোধ দেববর্মার মেয়েরাও চাইছে জয়। ফলে লড়াই হবে জমজমাট তা বলা বাহুল্য। আজ, শুক্রবার সুচি অনুযায়ী খেলা ছিল ইকফাই বনাম পুলিশ রিক্রিয়েশন ক্লাবের মধ্যে। পুলিশ দল খেলবে না আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে বলে ইকফাইকে ৩ পয়েন্ট ও ২ গোল আগেই দেওয়া হয়েছে।

টিএফএ-র মহিলা লীগ ফুটবলে কিল্লা – জম্পুইজলা ম্যাচ আজ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















