News Flash

  • Home
  • খেলা
  • স্ব-শাসিত ক্রীড়া সংস্থায় সরকারি হস্তক্ষেপ ভাঙা হলো ক্রিকেট অ্যাসোসিয়েশনের তালা
Image

স্ব-শাসিত ক্রীড়া সংস্থায় সরকারি হস্তক্ষেপ ভাঙা হলো ক্রিকেট অ্যাসোসিয়েশনের তালা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।।টিসিএ অফিসে লাগানো তালা অবশেষে ভেঙে ফেলা হলো। তালার জট খুললো। শুক্রবার সকাল থেকেই তপন লোধের তত্তাবধানে জেনারেল বডির সদস্যরা কিভাবে এই তালা খোলা যায় তা নিয়েই একের পর এক বৈঠক করে চলছিলো। সদর মহকুমা প্রশাসনের কাছে তালার জট খুলতে তপন লোধ চিঠি প্রেরণ করেন। যথারীতি সদর মহকুমা প্রশাসন  তালা ভাঙলো।  পুলিশের আশ্রয় নিয়ে টিসিএ অফিসে তালা ভাঙা হলো। এই কাজে খোদ উপস্থিত ছিলেন ডিসিএম সাহেব। তালা ভাঙার কথা মিডিয়ার সামনে তুলে ধরলেন খোদ তপন লোধ সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিকে দুপুরে এক সাংবাদিক বৈঠক করে টিসিএর সচিব তাপস ঘোষ স্পস্ট ভাবে বলে দেন, টিসিএর কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই তালা লাগানোর নোটিশ তিনি জারি করেছেন। এই নোটিশকে অমান্য করে কিছু সমাজদ্রোহিরা নাকি টিসিএ অফিসের তালা ভাঙতে চাইছে। বেশ কয়েকজনের নাম ও তিনি প্রকাশ্যে বলেন। টিসিএতে বিসিসি আইয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। যেগুলো একদমই কনফিডেন্সিয়াল। এগুলোর নিরাপত্তাও দরকার। তাই তাপস ঘোষ অফিসের অর্ডার জারি করলেন। এদিকে তপন লোধ সহ জেনারেল বডির সদস্যদের দাবি, এই নোটিশ নাকি বেআইনি। সকাল গড়িয়ে দুপুর। দুপুর গড়িয়ে বিকেল। সদর মহকুমা শাসকের নির্দেশ ক্রমে তালা ভাঙা হলো। প্রশ্ন হলো, এই ভাবে কি সদর মহকুমা প্রশাসন কোনো স্ব শাসিত ক্রীড়া সংস্থার অফিসে নোটিশ লাগানোর পর ও তালা ভাঙতে পারে। টিসিএ অফিসের লোকেরাই তো এই তালা লাগালো। তালা খুলবে তো টিসিএর লোকেরাই। এখানে সদর মহকুমা শাসকের ভূমিকা ঘিরে ও উঠছে অবিরাম প্রশ্ন। আইনের পরিভাষায় তো এই তালা ভাঙতে পারেন না সদর মহকুমা শাসকের টিম। এবার দেখার এই জল আগামীতে আর কতদূর গড়ায়।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top