ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই।।টিসিএ অফিসে লাগানো তালা অবশেষে ভেঙে ফেলা হলো। তালার জট খুললো। শুক্রবার সকাল থেকেই তপন লোধের তত্তাবধানে জেনারেল বডির সদস্যরা কিভাবে এই তালা খোলা যায় তা নিয়েই একের পর এক বৈঠক করে চলছিলো। সদর মহকুমা প্রশাসনের কাছে তালার জট খুলতে তপন লোধ চিঠি প্রেরণ করেন। যথারীতি সদর মহকুমা প্রশাসন তালা ভাঙলো। পুলিশের আশ্রয় নিয়ে টিসিএ অফিসে তালা ভাঙা হলো। এই কাজে খোদ উপস্থিত ছিলেন ডিসিএম সাহেব। তালা ভাঙার কথা মিডিয়ার সামনে তুলে ধরলেন খোদ তপন লোধ সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিকে দুপুরে এক সাংবাদিক বৈঠক করে টিসিএর সচিব তাপস ঘোষ স্পস্ট ভাবে বলে দেন, টিসিএর কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই তালা লাগানোর নোটিশ তিনি জারি করেছেন। এই নোটিশকে অমান্য করে কিছু সমাজদ্রোহিরা নাকি টিসিএ অফিসের তালা ভাঙতে চাইছে। বেশ কয়েকজনের নাম ও তিনি প্রকাশ্যে বলেন। টিসিএতে বিসিসি আইয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে। যেগুলো একদমই কনফিডেন্সিয়াল। এগুলোর নিরাপত্তাও দরকার। তাই তাপস ঘোষ অফিসের অর্ডার জারি করলেন। এদিকে তপন লোধ সহ জেনারেল বডির সদস্যদের দাবি, এই নোটিশ নাকি বেআইনি। সকাল গড়িয়ে দুপুর। দুপুর গড়িয়ে বিকেল। সদর মহকুমা শাসকের নির্দেশ ক্রমে তালা ভাঙা হলো। প্রশ্ন হলো, এই ভাবে কি সদর মহকুমা প্রশাসন কোনো স্ব শাসিত ক্রীড়া সংস্থার অফিসে নোটিশ লাগানোর পর ও তালা ভাঙতে পারে। টিসিএ অফিসের লোকেরাই তো এই তালা লাগালো। তালা খুলবে তো টিসিএর লোকেরাই। এখানে সদর মহকুমা শাসকের ভূমিকা ঘিরে ও উঠছে অবিরাম প্রশ্ন। আইনের পরিভাষায় তো এই তালা ভাঙতে পারেন না সদর মহকুমা শাসকের টিম। এবার দেখার এই জল আগামীতে আর কতদূর গড়ায়।

স্ব-শাসিত ক্রীড়া সংস্থায় সরকারি হস্তক্ষেপ ভাঙা হলো ক্রিকেট অ্যাসোসিয়েশনের তালা
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















