News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবলে পুলিশকে হারিয়ে জয়ে ফিরলো ব্লাডমাউথ
Image

বি-ডিভিশন ফুটবলে পুলিশকে হারিয়ে জয়ে ফিরলো ব্লাডমাউথ

ব্লাডমাউথ: ২

ত্রিপুরা পুলিশ: ০

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ২১ জুলাই।। জয়ে ফিরেছে ব্লাড মাউথ ক্লাব। তাও পুলিশ রিক্রিয়েশন ক্লাব কে হারিয়ে। বি ডিভিশন লিগ ফুটবলে ব্লাড মাউথ ক্লাব অনেকটা নাইন বুলেটসের  মতোই এগোচ্ছে। তবে এক ধাপ এগিয়ে রয়েছে কল্যাণ সমিতি। নাইন বুলেটস, ব্লাড মাউথের মতো কল্যাণ সমিতি এ পর্যন্ত অপরাজেয় তবে অ্যাডভান্টেজ একটাই যে কল্যাণ সমিতি টানা ৪ ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। অপরদিকে ব্লাড মাউথ ক্লাব ও নাইন বুলেটসের পয়েন্ট সম সংখ্যক হলেও গোল ব্যবধানের নিরিখে নাইন বুলেটস থেকে এক ধাপ পিছিয়ে ব্লাড মাউথ। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ফুটবলে ২-০  গোলের ব্যবধানে পুলিশ ক্রিয়েশন ক্লাব কে পরাজিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করে নিয়েছে। খেলার প্রথমার্ধেই বিজয়ী দল দুই গোলে এগিয়ে ছিল। খেলা শুরুতেই ঠিক পাঁচ মিনিটের মাথায় জাবেদ ডার্লং এর গোলে ব্লাড মাউথ ক্লাব ১-০ গোলে লিড নেয়। পরবর্তী সময়ে পরস্পর বিরোধী দুই দলের খেলা কিছুটা আক্রমণাত্মক হলেও ৩৩ মিনিটের মাথায় দেবরাজ জমাতিয়া ব্লাড মাউথের পক্ষে দ্বিতীয় গোলটি করে নেয়। ব্যবধান বেড়ে দুই- শূন্য হওয়াতে ব্লাড মাউথ কিছুটা রক্ষণাত্মক খেলে। পক্ষান্তরে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবের খেলোয়াররা একাধিকবার আক্রমণে উঠে আসলেও গোল পরিশোধের কোনও সুযোগ পায়নি এমনকি দ্বিতীয়ার্ধের পুরো খেলায় দুদলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও জাল নেড়ে কেউ তৃতীয় গোলের সন্ধান দিতে পারিনি। খেলার প্রথমার্ধে রাফ এন্ড টাফ খেলায় ত্রিপুরা পুলিশের তিনজন কৌশিক, অমিত অমিত ও সঞ্জীবকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন সত্যজিৎ দেবরায়, কার্তিক দাস, বিশ্বজিৎ দাস ও পিন্টু চাকমা। দিনের খেলা নবোদয় সংঘ বনাম মৌচাক ক্লাব, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top