News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত মোদী ও রনিল, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কয়েকটি চুক্তি বিনিময়
Image

দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত মোদী ও রনিল, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কয়েকটি চুক্তি বিনিময়

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। মোদী ও রনিলের উপস্থিতিতে শুক্রবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কয়েকটি চুক্তি বিনিময় হয়েছে। দু’দিনের সফরে বৃহস্পতিবারই ভারতে এসেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে।

এদিন সকালে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলিত হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। প্রথমে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী ও রনিল। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন।
মোদী ও রনিলের উপস্থিতিতে শুক্রবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কয়েকটি চুক্তি বিনিময় হয়েছে। এই চুক্তিগুলির মধ্যে একটি হল শ্রীলঙ্কায় ইউপিআই স্বীকৃতির জন্য নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক চুক্তি। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “শ্রীলঙ্কায় ইউপিআই চালু করার জন্য স্বাক্ষরিত চুক্তি, ফিনটেক সংযোগ বাড়াবে।” তিনি আরও বলেন, “আমি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং তাঁর প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানাই। রাষ্ট্রপতি হিসেবে তাঁর এক বছর পূর্ণ হওয়ায় আমি তাঁকে অভিনন্দন জানাই। শ্রীলঙ্কার জনগণ গত বছর অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর মতো আমরা সংকটের সময়ে শ্রীলঙ্কার জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলাম।”
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে বলেছেন, “গত এক বছরে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে অসাধারণ চ্যালেঞ্জগুলির সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কা এবং এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে আমি বেশ কয়েকটি ফ্রন্টে যে সংস্কার পদক্ষেপ নিয়েছি সে সম্পর্কেও আমি প্রধানমন্ত্রী মোদীকে উপলব্ধি করেছি। নিঃসন্দেহে আমাদের আধুনিক ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়টিতে শ্রীলঙ্কার প্রতি সংহতি ও সমর্থনের জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং ভারত সরকার ও ভারতের জনগণের কাছে গভীর কৃতজ্ঞতা জানিয়েছি।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top