News Flash

  • Home
  • প্রধান খবর
  • সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু মণিপুরের বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখছে বিরোধীরা : অনুরাগ ঠাকুর
Image

সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু মণিপুরের বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখছে বিরোধীরা : অনুরাগ ঠাকুর


নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): মণিপুর ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে, কিন্তু দুৰ্ভাগ্যবশত এই ইস্যুকে রাজনৈতিকভাবে দেখছে বিরোধীরা। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমরা সদনে বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু তারা (বিরোধীরা) আলোচনা থেকে পালিয়ে যেতে চাইছে।”

এরপরই অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কারণ, বিরোধী শাসিত রাজ্যেও কিছু মামলা রয়েছে। রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে…আমি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করছি – আপনারা কি শুধুমাত্র একটি রাজ্যে মহিলাদের দেখেন?…রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং বিরোধীরা কি নীরব দর্শক হয়ে থাকবে?…কেন আপনারা মহিলাদের মধ্যে পার্থক্য করেন?…আপনারা কীভাবে এমনটা করতে পারেন? আপনারা কি নারীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচনা করেন এবং তেমনটি চালিয়ে যেতে চান?…সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, আপনাদের রাজস্থানের বিষয়ে উত্তর দিতে হবে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top