News Flash

  • Home
  • প্রধান খবর
  • খাদ্য ও স্বাস্থ্য একে অপরের সঙ্গে যুক্ত, গুণমানসম্পন্ন খাবার মানুষের স্বাস্থ্যের জন্য অপরিহার্য : মনসুখ মান্ডভিয়া
Image

খাদ্য ও স্বাস্থ্য একে অপরের সঙ্গে যুক্ত, গুণমানসম্পন্ন খাবার মানুষের স্বাস্থ্যের জন্য অপরিহার্য : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): খাদ্য ও স্বাস্থ্য একে অপরের সঙ্গে যুক্ত, গুণমানসম্পন্ন ও পুষ্টিকর খাবার মানুষের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি খাদ্য নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা ও সেই আলোচনার জন্য গ্লোবাল ফোরাম তৈরি করার আহ্বান জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বৃহস্পতিবার যৌথ ভাবে নতুন দিল্লির মানেকশ কেন্দ্রে দু”দিনের “গ্লোবাল ফুড রেগুলেটরস সামিট-২০২৩”-এর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার ও অধ্যাপক এস. পি. সিং বাঘেল এবং নেপালের কৃষি ও পশুপালন দফতরের মন্ত্রী ডঃ বেদুরাম ভুশল।
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “খাদ্য ও স্বাস্থ্য একে অপরের সঙ্গে যুক্ত, তাই গুণমানসম্পন্ন ও পুষ্টিকর খাবার মানব স্বাস্থ্যের জন্য অপরিহার্য।” তিনি আরও বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য খাদ্য নিরাপত্তা অপরিহার্য এবং খাদ্য নিয়ন্ত্রকদের খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের গুণমান বিষয়ের প্রতি আরও বিস্তৃত দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই অনুষ্ঠানে বক্তৃতাকালে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, খাদ্যের প্রাপ্যতা এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা অপরিহার্য এবং এটি মাথায় রেখে, ভারত সরকার খাদ্যের গুণমান নিশ্চিত করতে এবং উন্নত করার জন্য কৃষি সেক্টরে অনেক সংস্কার ও উদ্ভাবন করেছে।

Releated Posts

‘দক্ষতা, অধ্যবসায় ও সহমর্মিতা জীবনের বিস্ময়কর শক্তি’: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘সুভাষিতম’ শিরোনামে একটি ভাবনামূলক বার্তা শেয়ার করে জীবনে…

ByByNews Desk May 4, 2026

বিধানসভা নির্বাচন ফলাফল: তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরিতে গণনা শুরু

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোটগণনা সোমবার সকাল থেকে শুরু হয়েছে।…

ByByNews Desk May 4, 2026

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top