News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে ৫ জনের মৃত্যু; উদ্ধার ৭৫ জন, একনাথের সঙ্গে কথা অমিত শাহের
Image

মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে ৫ জনের মৃত্যু; উদ্ধার ৭৫ জন, একনাথের সঙ্গে কথা অমিত শাহের

রায়গড়, ২০ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারালেন ৫ জন। এছাড়াও ৩ জন আহত হয়েছেন। কমপক্ষে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে, এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাত এগারোটা নাগাদ রায়গড় জেলার খালাপুর তালুকের ইরশালওয়াড়ি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের কারণে অনেকগুলি বাড়ি ভেঙে পড়ে। সেই বাড়িগুলির নীচে মানুষজন চাপা পড়ে যান। বৃহস্পতিবার ভোররাতে রায়গড় পুলিশ জানিয়েছে, “এখনও পর্যন্ত মোট ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ ও জেলা প্রশাসনের শতাধিক কর্মকর্তা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। আমরা এনডিআরএফ, স্থানীয় মানুষজন এবং কিছু এনজিও থেকে সাহায্য পাচ্ছি।”

এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ জানিয়েছে, “ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। এছাড়াও ৩ জন আহত হয়েছেন। ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।” বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সেখানে পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। মহারাষ্ট্রের মন্ত্রী উদয় সামন্ত এবং দাদা ভুসেও খালাপুরের ইরশালওয়াড়িতে পৌঁছেছেন। মুম্বইয়ের কন্ট্রোল রুম থেকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার।

রায়গড়ে ভূমিধসে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে কথা বলেছেন। টুইট করে অমিত শাহ জানান, “মহারাষ্ট্রের রায়গড়ে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে আমি কথা বলেছি। ৪টি এনডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে। মানুষজনকে উদ্ধার ও আহতদের চিকিৎসা প্রদান আমাদের অগ্রাধিকার।”

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top