News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী
Image

ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী

আগরতলা, ১৯ জুলাই  : ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ২১ জুলাই তিনি ত্রিপুরায় আসবেন। তার আগে, ২০ জুলাই তিনি অসম সফরে আসবেন।  

পিআইবি আগরতলার ডেপুটি ডিরেক্টর মিডিয়া এন্ড কম্যুনিকেশন শুভাশীষ চন্দ জানিয়েছেন, আগামী ২১ জুলাই দুপুর সাড়ে তিনটায় আগরতলায় মন্ত্রী বাড়ি রোড স্থিত নেতাজী চৌমুহনীতে গড়ে উঠা জিএসটি ভবনের উদ্বোধনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন ত্রিপুরা সফরে আসছেন। তিনি ওই জিএসটি ভবনের উদ্বোধন করবেন। 

মূলত, তিনি ২০ জুলাই থেকে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য সফর শুরু করবেন। ২০ জুলাই তিনি গুয়াহাটি যাবেন। ২১ জুলাই সকালে সেখানে সিবিআইসি দ্বারা আয়োজিত বিনিয়োগ সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠান সেওইদিন রে তিনি আগরতলায় আসবেন। আগরতলায় জিএসটি ভবন উদ্বোধন ছাড়াও তিনি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির পর্যালোচনা বৈঠকে বসবেন। ২২ জুলাই কেন্দ্রীয় অর্থ মন্ত্রী শ্রীমন্তপুর আইসিপি পরিদর্শনে যাবেন। সেখানে আইসিপি, জেটি এবং বাংলাদেশ সীমান্ত গেইট পরিদর্শন করবেন। সেখান থেকে ফিরে তিনি বিকেলে দিল্লি ফিরে যাবেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top