News Flash

  • Home
  • দেশ
  • দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া কলেজ ছাত্রের দেহ উদ্ধার
Image

দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া কলেজ ছাত্রের দেহ উদ্ধার

দিঘা, ১৯ জুলাই (হি. স.) : দিঘায় বেড়াতে এসে সমুদ্রে ডুবে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অরিন্দম দে (১৯)। আশঙ্কাজনক অবস্থায় বছর ১৯-এর তারকেশ্বর বিশ্বাসকে দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার হুগলির তারকেশ্বর থেকে রিজার্ভ বাসে করে একটি পর্যটকের দল দিঘায় বেড়াতে আসে। সন্ধ্যায় দুই বন্ধু অরিন্দম ও তারকেশ্বর সমুদ্রে স্নান করতে নামে। অমাবস্যার কোটালে গতকাল সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। স্নান করতে নেমে দু’জনেই তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন আশপাশের লোকজন। পৌঁছোয় পুলিশও। তারকেশ্বরকে উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠানো হয়। তবে খোঁজ মিলছিল না অরিন্দমের। বুধবার সকালে ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এদিকে, হাসপাতালে ভর্তি তারকেশ্বরের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top