News Flash

Image

নগাঁওয়ের কলিয়াবরে বাজেয়াপ্ত হেরোইন, গ্রেফতার চার

নগাঁও (অসম), ১৯ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরের চুলুং দলাপানি এলাকায় পুলিশের নাকা পয়েন্টে উদ্ধার ২৮টি কন্টেইনার সহ ৫.০৫০ গ্ৰাম হেরোইন এবং নগদ ১২,৮০০ টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে চার মাদক পাচারকারীকে।

চুলুং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুল দেবনাথের নেতৃত্বে নাকা পয়েন্টে এএস ১২ এএফ ১৫২৪ নম্বরের একটি টিভিএস স্কুটি আটকে তাতে তালাশি চালিয়ে হেরোইন ও নগদ টাকা বাজেয়াপ্ত করেছেন অভিযানকারী পুলিশের দল। ধৃত চারজনকে ঢেকিয়াজুলির মনোজ তামাং, চারিদুয়ারের প্ৰকাশ রায়, অরুণাচল প্ৰদেশের পশ্চিম কামেঙের জেমস সিকম এবং কলিয়াবরের ১ নম্বর বরঘূলির বাসিন্দা আব্দুল শাহিদ বলে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশ অফিসার মৃদুল দেবনাথ জানান, ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে এনডিপিএস-এ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

Releated Posts

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top