News Flash

Image

কাছাড় জেলার কাশিপুর ৫০ হাজার ইয়াবা সমেত গ্রেফতার ৩

শিলচর (অসম), ১৭ জুলাই (হি.স.) : কাছাড় পুলিশের মাদক বিরুদ্ধে অভিযান অব্যাহত। গত কয়েকদিন ধরে অভিযানে নেমে একের পর এক সাফল্য লাভ করছে টিম নোমাল মাহাতো।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রবিবার রাতে অভিযানে নামেন সদর থানায় ওসি অমৃত সিং। এর পর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে কাছাড়ের সদর পুলিশ। পাশাপাশি ঘটনায় ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার পুলিশ সুপার (এসপি) নোমাল মাহাতো জানান, সদর ওসির নেতৃত্বে অভিযানে নেমে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ লক্ষ্মীপুরের উজান তারাপুর গ্রামের জনৈক আজিজুর রহমান এবং বারাক চাউ মিয়াঁকে আটক করে পুলিশ। এর পর ধৃতদের সূত্র ধরে লক্ষ্মীপুরের মরাগাঁও এলাকার জনৈক আয়াজ উদ্দিনকে আটক করা হয়। কাছাড়ের পুলিশ সুপার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত রাজ্যের সঙ্গে কাছাড়েও পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিন পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top