News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নেতাজি সঙ্ঘ মতিনগর মুখোমুখি
Image

সোনামুড়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নেতাজি সঙ্ঘ মতিনগর মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।।ফাইনালে নেতাজি সঙ্ঘের বিরুদ্ধে খেলবে মতিনগর প্লে সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। সোমবার হয় আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মতিনগর প্লে সেন্টার ৯৩ রানে পরাজিত করে শতদল সঙ্ঘকে। মতিনগর প্লে সেন্টারের গড়া ২৩১ রানের জবাবে শতদল সঙ্ঘ ১৩৮ রান করতে সক্ষম হয়। সকালে টসে জয়লাভ করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে মতিনগর প্লে সেন্টার ৪৯.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩১ রান করে। একসময় ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় তখন আশিষ দত্ত এবং ইকবাল হুসেন কড়া প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান। আশিষ ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ এবং ইকবাল ৭৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন। এছাড়া দলের পক্ষে গনেশ দেববর্মা ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, রমেশ দেববর্মা ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩, কিশোর দেববর্মা ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দীপ্ত দে ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। শতদল সঙ্ঘের পক্ষে অমরেশ দাস ২০ রান দিয়ে ৪ টি এবং প্রীতম বর্মন ৭১ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে শতদল সঙ্ঘ ‌১৩৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জাফর সরিফ মজুমদার ৪২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, মদিহাচান মজুমদার ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, প্রণব দাস ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮, প্রীতম বর্মন ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রাজু দাস ২৮ বল খেলে ১২ রান করেন। মতিনগর প্লে সেন্টারের পক্ষে রমেশ দেববর্মা ১৫ রান দিয়ে ৩ টি, ইকবাল হুসেন ৩৩ রান দিয়ে ২ টি এবং দলনায়ক আর পি সিং ৩ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top