News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল : বড় ম্যাচে জম্পুইজলাকে হারিয়ে লীগ টেবিলে শীর্ষে স্পোর্টস স্কুল
Image

মহিলা ফুটবল : বড় ম্যাচে জম্পুইজলাকে হারিয়ে লীগ টেবিলে শীর্ষে স্পোর্টস স্কুল

স্পোর্টস স্কুল -‌৩                                                                               জম্পুইজলা-‌১

(‌ধনিতা, সানিয়া, বাসন্তি)                                                                      (‌সঙ্গিতা)

‌‌ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।।জয়ের ধারা অব্যহত রেখে খেতাবের দৌড়ে আরেক কদম এগিয়ে গেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। মহিলা ফুটবলের বড় ম্যাচে সোমবার ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-‌১ গোলে পরাজিত করে সুবোধ দেববর্মার জম্পুইজলা প্লে সেন্টারকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। ফলাফল দেখে ফুটবলপ্রেমীরা মনে করবেন উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল একতরফা খেলে জয় পেয়েছে বড় ম্যাচে। কার্যত তা নয়। একাধিক সুযোগ নষ্ট করার খেসারত দিয়েছে জম্পুইজলার বালিকা ফুটবলাররা। অপরদিকে প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগিয়ে বড় ম্যাচ থেকে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নেন কল্পনা দেববর্মার মেয়েরা। ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। এরই মধ্যে ১৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল পয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। গোলটি করেন ধনিতা রিয়াং। ৩৭ মিনিটে সঙ্গিতা রায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে শুরু হয় জম্পুইজলার ফুটবলারদের মধ্যে সুযোগ নষ্টের প্রতিযোগিতা। ৪৯ মিনিটে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে এগিয়ে দেন সানিয়া দেব। ম্যাচ শেষ হওয়া ২ মিনিট আগে জম্পুইজলার জাল শেষ বার নাড়ান বাসন্তি রিয়াং। শেষ পর্যন্ত ৩-‌১ গোলে জয়পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচটি অত্যাধিক দক্ষতায় পরিচালনা করেন বিশ্বজিৎ দাস।  ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সানিয়া দেব। আজ দুই দুর্বল প্রতিপক্ষ মুখোমুখি হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সকাল ৮ টায় খেলবে ইকফাই এফ সি এবং চলমান সঙ্ঘ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top