News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনভদ্র : স্কুল চত্বরে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের আশঙ্কা
Image

সোনভদ্র : স্কুল চত্বরে উদ্ধার যুবকের মৃতদেহ, খুনের আশঙ্কা

সোনভদ্র, ১৭ জুলাই (হি.স.) : সোমবার উত্তর প্রদেশের রবার্টসগঞ্জ কোতয়ালী এলাকার কম্পোজিট স্কুল জোগিয়া মন্দির প্রাঙ্গণে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের স্বজনরা খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

মাঝিগোয়ান গ্রামের বাসিন্দা রাম প্রবেশের ছেলে অলোক কুমার মিশ্র (২৫) কয়েকদিন আগে ছত্তিশগড় গিয়েছিলেন রোজগারের জন্য। রবিবার তিনি ছত্তিশগড় থেকে ভাইয়ের বাড়িতে এসেছিলেন। গ্রামের লোকজন জানান, রবিবার সকাল ১০টার দিকে তিনি কয়েকজনের সঙ্গে দেখা করেন। সোমবার সকালে স্কুলের শিক্ষকরা স্কুলে পৌঁছলে কম্পোজিট স্কুল জোগিয়া মন্দির চত্বরে তার দেহ দেখতে পান। যুবকের দেহ দেখে হতবাক শিক্ষকরা ঘটনাটি রবার্টগঞ্জ কোতোয়ালি থানা পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করে। আশেপাশের গ্রামবাসী মৃত যুবককে গ্রামের অলোক বলে শনাক্ত করে এবং ঘটনাটি মৃতের বাবা রাম প্রবেশকে জানায়। ঘটনাস্থলে পৌঁছে ছেলের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা। ছেলেকে খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাবা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top