News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বই-থানেতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
Image

মুম্বই-থানেতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

মুম্বই, ১৭ জুলাই (হি.স.) : সোমবার সকাল থেকে বৃষ্টির জেরে মুম্বই ও থানেতে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমে সৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন মানুষ। যদিও মুম্বইয়ের লাইফলাইন হিসেবে বিবেচিত লোকাল ট্রেনগুলি বর্তমানে সময়মতো চলছে।

তথ্য অনুযায়ী, দাদার, মাটুঙ্গা, মাহিম, হাজি আলি এলাকায় আজ সকাল থেকেই ভালো বৃষ্টি হয়েছে। একইভাবে, সকাল থেকে মুম্বই, কান্দিভালি, বোরিভালি, মালাদ, আন্ধেরি, গোরেগাঁওয়ের শহরতলির অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নিচু এলাকায় জলা জমে রয়েছে।

মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা পাম্পিংয়ের সাহায্যে জমা জল অপসারণ করছেন। সোমবার সারাদিন মুম্বই ও শহরতলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। মুম্বাই শহরেও ২ দিনের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top