News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে, ১৮ জুলাই উদ্বোধন পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া ইন্টিগ্রেটেড টার্মিনালের
Image

প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে, ১৮ জুলাই উদ্বোধন পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া ইন্টিগ্রেটেড টার্মিনালের

পোর্টব্লেয়ার ও নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.) : পোর্টব্লেয়ারের নাগরিকবৃন্দের দীর্ঘদিনের প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে। ১৮ জুলাই, মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ারের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনালের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লিতে থেকে ভার্চুয়ালি পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া ইন্টিগ্রেটেড টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৪০,৮০০ বর্গমিটারের এলাকাজুড়ে তৈরি হয়েছে নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল। নতুন টার্মিনাল ভবনটি বার্ষিক প্রায় ৫০ লক্ষ যাত্রী পরিচালনা করতে সক্ষম হবে। পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে ৮০ কোটি টাকা ব্যয়ে দুটি বোয়িং-৭৬৭-৪০০ এবং দু’টি এয়ারবাস-৩২১ ধরনের বিমানের জন্য উপযুক্ত একটি এপ্রোনও নির্মাণ করা হয়েছে, যা বিমানবন্দরটিকে এখন একসঙ্গে দশটি বিমানের পার্কিংয়ের উপযোগী করে তুলেছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top