News Flash

  • Home
  • দিনের খবর
  • যাত্রীবাহী ট্রেনের বগি থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ
Image

যাত্রীবাহী ট্রেনের বগি থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের দেহ

জগদলপুর, ১৫ জুলাই (হি. স.) : বিশাখাপত্তনম-কিরান্দুল প্যাসেঞ্জার ট্রেনের বগিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার খবর পেয়ে ছত্তিশগড়ের বোধঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শনিবার রেলের কর্মচারীরা পুলিশকে জানায়, বিশাখাপত্তনম-কিরান্দুল প্যাসেঞ্জার ট্রেনের বগিতে এক যুবক মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ পৌঁছে ট্রেনের বগি থেকে দেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেকো হাসপাতালে পাঠিয়েছে। মৃতের ছবি প্রতিটি থানা ও ফাঁড়িতে পাঠিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top