News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবলে জয়ের হ্যাটট্রিক করে কল্যান সমিতি পয়েন্ট তালিকার শীর্ষে
Image

বি-ডিভিশন ফুটবলে জয়ের হ্যাটট্রিক করে কল্যান সমিতি পয়েন্ট তালিকার শীর্ষে

কল্যান সমিতি: ১(লালরিয়াত)

মৌচাক ক্লাব: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।। জয়ের হ্যাটট্রিক কল্যাণ সমিতির। তাও মৌচাক ক্লাবকে ন্যূনতম গোলে হারিয়ে। প্রথম ম্যাচে যে মৌচাক ক্লাব ত্রিপুরা স্পোর্টস স্কুলকে চার-এক গোলে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে লীগ অভিযান শুরু করেছিল, সেই মৌচাক ক্লাবকে আজ, শনিবার কল্যাণ সমিতি এক-শূন্য গোলের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয়ের সুবাদে দুর্দান্তভাবে জয়ের হ্যাট্রিকও করে নিয়েছে। পাশাপাশি এ পর্যন্ত বি-ডিভিশন লিগ ফুটবল এর দশ ম্যাচের শেষে কল্যাণ সমিতি ৯ পয়েন্ট পেয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের দশম ম্যাচে আজ কল্যাণ সমিতি ১-০ গোলের ব্যবধানে মৌচাক ক্লাব কে হারিয়েছে। খেলার শুরুতে ঠিক ২ মিনিটের মাথায় কল্যাণ সমিতির লাল রিয়াত ত্রিপুরা একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয় পরবর্তী সময়ে এমনকি প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দুদলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা পরিলক্ষিত হলেও দ্বিতীয় গোলের সন্ধান কেউ দিতে পারেনি। এমন কি গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে একাধিক সুযোগ পেয়েও কল্যাণ সমিতির স্ট্রাইকাররাও সফল হয়নি।‌ শেষ পর্যন্ত লালরিয়াতের গোলেই কল্যাণ সমিতি জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নেয়। উপরন্ত খেলার প্রথমার্ধেই বিজয়ী কল্যাণ সমিতির দুজনকে খেলায় অসদাচরনের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, অসীম বৈদ্য, পিন্টু চাকমা ও সত্যজিত দেব রায়। দিনের খেলা: ব্লাড মাউথ বনাম নাইন বুলেটস, বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top