News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির সৌজন্যে পারদ নামল তিলোত্তমায়, দক্ষিণবঙ্গজুড়ে মনোরম আবহাওয়া
Image

বৃষ্টির সৌজন্যে পারদ নামল তিলোত্তমায়, দক্ষিণবঙ্গজুড়ে মনোরম আবহাওয়া

কলকাতা, ১৫ জুলাই (হি.স.): উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের দেখা মেলেনি চলতি মরশুমে। ফলে দক্ষিণবঙ্গে ক্রমশ বেড়ে চলেছে বৃষ্টিপাতের ঘাটতি। তবে ১৬ তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তা তৈরি হলে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলের একটা বড় সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, ১৬ তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, হালকা বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমেছে। খুব বেশি অস্বস্তিও অনুভূত হচ্ছে না। শনিবারও দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টি হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিকে কার্যত টানা ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এখনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top