News Flash

Image

বারাসতে ডেঙ্গিতে মৃত্যু নাবালিকার

বারাসত, ১৪ জুলাই (হি.স.) : বারাসতে ডেঙ্গির বলি এক নাবালিকা । বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরের ঘটনা । বুধবার রাতে আরজিকর হাসপাতালে মৃত্যু হয় সায়নিকা হালদার নামে ওই নাবালিকার। বারাসতে চলতি বর্ষার মরশুমে এই প্রথম ডেঙ্গিতে কোনও মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনায় পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরের বাসিন্দা বছর তেরোর সায়নিকা হালদার তিন-চার দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় সায়নিকার। বারাসতে চলতি বর্ষার মরশুমে এই প্রথম ডেঙ্গিতে কোনও মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনায় পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এলাকার নর্দমা মাঝেমধ্যে পরিষ্কার করা হলেও একাধিক জায়গায় জল জমে থাকে। তার ফলেই ডেঙ্গি ছড়াচ্ছে এলাকায়। নাবালিকার পরিবারের কথায়, সায়নিকার প্রথমে জ্বর হয় তারপর বমি এবং পেটে ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রক্তের নমুনা পরীক্ষার পর ডেঙ্গি ধরা পরে। তারপর বারাসত হাসপাতালে চিকিৎসা শুরু হয়। কিন্ত শারীরিক অবস্থার অবনতি হয়,অবশেষে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হলে বুধবার রাতেই মৃত্যু হয় ছোট্ট সায়নিকার। এই ঘটনার পরেই তৎপর হতে দেখা যায় বারাসত পুরসভাকে। এলাকায় নর্দমাগুলিতে মশার লাভার মারার কীটনাশক স্প্রে করতে দেখা যায়।

এই ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। হালদার পরিবারের এক প্রতিবেশী বলেন, ‘ওই বাচ্চা মেয়েটাই এরকম পরিণতি হবে আমরা কেউই ভাবতে পারিনি পাড়ায়। বৃষ্টি হয়নি অনেকদিন। তা সত্ত্বেও যদি এখনই ডেঙ্গির এরকম অবস্থা হয়, তাহলে লাগাতার বৃষ্টি শুরু হলে ডেঙ্গির বাড়বাড়ন্ত কতটা হতে পারে, সেই ভেবেই আতঙ্ক লাগছে।’

যদিও এই বিষয়ে পুরসভার কোনও আধিকারিকের বক্তব্য পাওয়া যায়নি। সাধারণত ডেঙ্গির ঘটনা জুলাই মাসে বাড়তে শুরু করে। যা অব্যাহত থাকে অক্টোবর পর্যন্ত। আর এই কারণেই এই ভরা বর্ষায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

Releated Posts

সরকারের কাজকে ‘ইনোভেশন ল্যাব’ হিসেবে দেখেন মোদি, তুলে ধরা হল একাধিক প্রশাসনিক উদ্যোগ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ‘চিন্তন শিবির’ আয়োজনের মধ্যেই ‘মোদি স্টোরি’ নামে একটি…

ByByNews Desk Sep 23, 2026

সিইসির জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইল কংগ্রেস, ‘একতরফা’ কাজের অভিযোগ

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল কংগ্রেস। নির্বাচন কমিশনকে…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর বিতর্কে নির্বাচন কমিশনের সাফাই, ‘মতপার্থক্য স্বাভাবিক, সাম্প্রতিক সব সিদ্ধান্ত সর্বসম্মত’

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগের মধ্যে বুধবার নিজেদের অবস্থান…

ByByNews Desk Sep 23, 2026

‘নিজের পাশাপাশি সমাজের জন্য কাজ করুন’, স্নাতকদের বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

বদোদরা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষা ও পেশাগত দক্ষতাকে শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজ ও দেশের কল্যাণে কাজে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top