News Flash

  • Home
  • দেশ
  • চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ অভিযানে নতুন অধ্যায় লিখেছে : প্রধানমন্ত্রী; উচ্ছ্বসিত অমিত শাহও
Image

চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ অভিযানে নতুন অধ্যায় লিখেছে : প্রধানমন্ত্রী; উচ্ছ্বসিত অমিত শাহও

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে শুক্রবার দুপুর ২.৩৫ মিনিটে, চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। ইসরোর এই সাফল্যে খুশি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী শুক্রবার দুপুরে প্যারিসে ছিলেন, সেখান থেকেই টুইট করে তিনি লিখেছেন, “চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ অভিযানে নতুন অধ্যায় লিখেছে। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে উঁচু করে তুলেছে। এই গুরুত্বপূর্ণ অর্জন আমাদের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। আমি তাঁদের চেতনা এবং চতুরতাকে স্যালুট জানাই!”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লেখেন, “চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের মাধ্যমে ঐতিহাসিক মহাকাশ যাত্রা শুরু করেছে ভারত। ইসরোর বিজ্ঞানীদের আমার আন্তরিক অভিনন্দন, যাদের অক্লান্ত সাধনা ভারতকে অসাধারণ মহাকাশ অভিযান রচনার পথে চালিত করেছে।” এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top