News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরে পরিযায়ীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক : গুলাম নবী আজাদ
Image

জম্মু ও কাশ্মীরে পরিযায়ীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক : গুলাম নবী আজাদ

শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির সভাপতি গুলাম নবী আজাদ। তিনি দাবি করেছেন, জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। একইসঙ্গে গুলাম নবী আজাদ বলেছেন, “কেন্দ্রের দায়িত্ব নেওয়া উচিত এবং জনগণকে ক্রমাগত এই ধরনের আচরণের নিন্দা করা উচিত।’

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ৩ জন পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সকলেই বিহারের সুপৌল জেলার বাসিন্দা। রাত ৮.৪৫ মিনিট নাগাদ শোপিয়ান জেলার গাগরেন গ্রামে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ওই ৩ পরিযায়ী শ্রমিক হলেন-অনমোল কুমার, পিন্টু কুমার ঠাকুর ও হিরালাল যাদব।

এই হামলার তীব্র নিন্দা করে শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির সভাপতি গুলাম নবী আজাদ বলেছেন, “জম্মু ও কাশ্মীরে অনেক অ-স্থানীয় মানুষজন কাজ করেন… এটা দুর্ভাগ্যজনক যে তাঁদের ওপর হামলা হচ্ছে… এই সবই জঙ্গিরা ঘটিয়েছে… এটা খুবই দুঃখজনক… কেন্দ্রের দায় নেওয়া উচিত এবং জনগণের উচিত ক্রমাগত এই ধরনের আচরণের নিন্দা করা।’

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top