News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে যাত্রা শুরু করল রিস্তা ডেভলাপমেন্ট ফাউন্ডেশন
Image

ধর্মনগরে যাত্রা শুরু করল রিস্তা ডেভলাপমেন্ট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ধর্মনগর পদ্মপুর এলাকায় রাধারমন আশ্রমের পাশে দ্বিতল ভবনে আজ থেকে রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর পথ চলা শুরু হলো৷ দুপুর দুটো নাগাদ রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সিইও দেবাশীষ বিশ্বাস, অফিস হেড মিলি সরকার, জোনাল হেড জোনাল মাইতি, ব্রাঞ্চ ম্যানেজার রূপক নাথ সহ ধর্মনগর ব্রাঞ্চের সমস্ত কর্মীবৃন্দরা৷ সিও দেবাশীষ বিশ্বাস বলেন ,গ্রামের যে সকল মহিলারা রয়েছে তাদেরকে স্বশক্তিকরনের উদ্দেশ্যেই এই রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন সমস্ত ধরনের লোন ও সিএসপি প্রোভাইডার্স প্রদান করবে৷  অর্থাৎ  স্বল্পমাত্রায় সুদের হার দিয়ে টাকা বিনিয়োগ করবে ৷ লোনের মধ্যে থাকছে স্ব- সহায়ক দলের লোন, পাসর্োনাল লোন, বিজনেস লোন, কনস্ট্রাকশন লোন৷ তাছাড়া প্রত্যেকটি ব্রাঞ্চে নিজেদের বিদ্যালয় ২০ জন ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করানো হবে এবং তাদের মধ্য থেকে একজন মেধাবী ছাত্র বা ছাত্রীকে চাকরি না পাওয়া পর্যন্ত তার পাশে থাকবে রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন৷ ত্রিপুরা রাজ্যে মোট পাঁচটি ব্রাঞ্চ পয়লা জুলাই ২০২৩ থেকে শুরু করা হয়েছে৷ আরো চারটি ব্রাঞ্চ ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে৷ যে সকল ব্রাঞ্চ রয়েছে সেগুলি হল আগরতলা, খোয়াই, কৈলাশহর উদয়পুর এবং ধর্মনগর ঊধর্মনগর ব্রাঞ্চের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এখানে বর্তমানে মোট রয়েছে ১৪ জন কর্মী আরো নিয়োগ করা হবে ঊ রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন শুরু হয় ২০১৫ সালে এখনো অব্দি নয়টি রাজ্যে তাদের ব্রাঞ্চ রয়েছে ঊ

Releated Posts

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top