News Flash

  • Home
  • দেশ
  • লেকটাউনে বাড়ির সামনেই গুলিতে খুন দমকল কর্মী
Image

লেকটাউনে বাড়ির সামনেই গুলিতে খুন দমকল কর্মী

দমদম, ১৩ জুলাই (হি.স.): প্রকাশ্য দিবালোকে শুটআউট । বৃহস্পতিবার লেকটাউনের গ্রিন পার্ক এলাকায় দুষ্কৃতিদের গুলিতে খুন হলেন এক দমকল কর্মী। আজ বিকেল নাগাদ মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তাতেই খুন হন স্নেহাশিস রায় নামের ওই দমকল কর্মী। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

এদিন বিকেলে লেকটাউন গ্রিন পার্ক সারদা পল্লিতে দমকল কর্মী স্নেহাশিস রায়কে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফেরার সময় ঠিক বাড়ির সামনেই স্নেহাশিস রায়কে লক্ষ্য করে গুলি করা হয়। এরপরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এর আগেও এই দমকল কর্মীর উপরে হামলা হয়েছিল বলে খবর। দমদমে ফায়ার ব্রিগেড অফিসের সামনে তাঁকে লক্ষ্য করে আগে গুলি করা হয়েছল। সেবার তিনি অল্পের জন্য রক্ষা পান। কিন্তু বৃহস্পতিবার আর লক্ষ্যভেদ হল না। বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে লুটিয়ে পড়লেন তিনি। খবর পেয়ে লেকটাউন গ্রিন পার্কের ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মেয়ের সামনেই এমন হত্যাকাণ্ডে শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, মৃত স্নেহাশিস অস্থায়ী দমকল কর্মী সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক শত্রুতার কারণে এই ধরনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোটা ঘটনা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top