News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিধানসভায় আসন্ন বর্ষা অধিবেশনে বহুবিবাহ নিষিদ্ধ বিল আনছে অসম সরকার : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

বিধানসভায় আসন্ন বর্ষা অধিবেশনে বহুবিবাহ নিষিদ্ধ বিল আনছে অসম সরকার : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : বহুবিবাহ নিষিদ্ধ বিল আনতে চলেছে অসম সরকার। অসম বিধানসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনে পেশ করা হবে প্ৰস্তাবিত বহুবিবাহ নিষিদ্ধ বিল, আজ দৃঢ়তার সঙ্গে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকার রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য একটি বিল আনার প্রস্তুতি প্ৰায় চূড়ান্ত করে নিয়েছে। প্রস্তাবিত আইনটি রাজ্য বিধানসভার আসন্ন বর্ষা অধিবেশনে পেশ করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশা করা হচ্ছে। তবে আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সম্ভব না হলে, আগামী জানুয়ারিতে শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হবে, তা-ও শুনিয়ে রেখেছেন তিনি।

জোরের সঙ্গে ড. শর্মা বলেন, বহুবিবাহ বিরোধী বিল অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি)-র একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের বিষয়টি সংসদের এখতিয়ারে থাকলেও রাজ্যগুলি স্বাধীনভাবে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে নির্দিষ্ট দিকগুলির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। প্রস্তাবিত বিলের উদ্দেশ্য হলো, অবিলম্বে অসমে বহুবিবাহ প্রথা নিষিদ্ধ করা, বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ইউসিসি-র বিভিন্ন দিক, বিশেষ করে জটিল বিষয়গুলি আইন কমিশন এবং সংসদীয় কমিটি পরীক্ষা করছে। গত মে মাসে অসম সরকার বহুবিবাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বৈধতা মূল্যায়নের জন্য গুয়াহাটি উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকনের নেতৃত্বে চার সদস্যের একটি প্যানেল গঠন করেছে। প্যানেলে রয়েছেন অসমের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া, অসমের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নলিন কোহলি এবং গৌহাটি হাইকোর্টের অ্যাডভোকেট নেকিবুর জামান, জাান তিনি।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top