News Flash

  • Home
  • দেশ
  • ২ দিনের ফ্রান্স সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী
Image

২ দিনের ফ্রান্স সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.) : ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসাবে অংশ নিতে দু’দিনের জন্য প্যারিস সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালেই তিনি দিল্লি থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন। বিকেল ৪টে নাগাদ তিনি প্যারিসের ওরলি বিমানবন্দরে পৌঁছবেন।

এদিন ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিবৃতি জারি করে জানান, দু’দিনের সফরে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ, সিভিল নিউক্লিয়ার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সফর দুই দেশের মধ্য়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেও তিনি জানান।

প্যারিস সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের বার্ষিক বাস্তিল দিবসের অনুষ্ঠানে ‘গেস্ট অব ওনার’ হিসাবে যোগ দেবেন। বাস্তিল দিবসের প্যারেডে ভারতীয় তিন বাহিনীর মোট ২৬৯ জন সদস্যও অংশ নেবেন। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল ফাইটার জেটও ফ্লাইপাস্টে সামিল হবে ফ্রান্সের যুদ্ধবিমানগুলির সঙ্গে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টেয় প্যারিসে পৌঁছনোর পর সন্ধে সাড়ে ৭টা নাগাদ তিনি ফ্রান্স সেনেটে পৌঁছবেন এবং সেনেট প্রেসিডেন্ট জেরাড লার্চারের সঙ্গে দেখা করবেন। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নের সঙ্গে দেখা করবেন। এরপরে তিনি লা সিয়েন মিউজিক্য়াল অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপরে ভারতীয় সময় অনুযায়ী, রাত সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলিজি প্যালেসে পৌঁছবেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করবেন।

Releated Posts

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

দিল্লিতে ঘুষ কাণ্ডে বড় সাফল্য, হাতেনাতে ধরা পড়ল ৪ সরকারি কর্মী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): জাতীয় রাজধানীতে পৃথক দুইটি ঘুষ কাণ্ডে চারজন সরকারি কর্মীকে হাতেনাতে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিজেপিকে তোপ অভিষেকের, ‘তৃণমূলের ছেঁটে ফেলা নেতারাই এখন ওদের সম্পদ’

কলকাতা, ২ এপ্রিল(আইএএনএস): বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরায়…

ByByNews Desk Apr 2, 2026

প্রতিরক্ষা রপ্তানিতে রেকর্ড বৃদ্ধি, অর্থবছর ২৬-এ ৬২.৬% বেড়ে ৩৮,৪২৪ কোটি টাকা

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): ভারতের প্রতিরক্ষা রপ্তানি ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, এই সময়ে রপ্তানির পরিমাণ…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top