News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলাসাগরে কসবা মন্দিরে আশেপাশের দোকানে খাদ্য দপ্তরের অভিযান
Image

কমলাসাগরে কসবা মন্দিরে আশেপাশের দোকানে খাদ্য দপ্তরের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷  কমলাসাগর মন্দির চত্বরে খাদ্য দপ্তরের অভিযান৷ বুধবার কমলা সাগর মন্দির চত্বররে খাবারের হোটেল এবং অন্যান্য দোকানগুলিতে  আচমকা হানা দেয় বিশালগড় মহাকুমা শাসক অফিসের খাদ্য দপ্তর এর আধিকারিকরা৷ প্রত্যেকটা দোকানের বিভিন্ন প্যাকেট জাতীয় খাদ্যের পাশাপাশি হোটেলের রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সহ হোটেল গুলির করার মশলা থেকে শুরু করে মাছ মাংস খতিয়ে দেখেন৷  বাজার কমিটির সহ-সভাপতি কৃষ্ণ চক্রবর্তীর দোকানে হানা দিয়ে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ কোলড্রিংস এবং অনেকদিন আগের  ফ্রিজে রাখা মাছ এবং মাংসের সন্ধান পান৷ তাছাড়া বাজার কমিটির সেক্রেটারির নিকট আত্মীয়র দোকানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী উদ্ধার করেন খাদ্য দপ্তরের কর্মীরা৷ এদিকে জানা যায় কমলাসাগর বাজার কমিটির কোন বৈধ রেজিস্ট্রেশন নেই৷ প্রশাসনের পক্ষ থেকে একাধিক বার বাজার কমিটিকে হুঁশিয়ারি দিলেও কমিটির হেলদোল নেই৷ খাদ্য দপ্তরের আধিকারিক জানান কমলা সাগর এবং সিপাহী জলার মুখ পর্যন্ত প্লাস্টিক জুন হিসেবে চিহ্ণিত করেছে প্রশাসন৷ তাই প্রত্যেকটা দোকানকে ১৫ জুন সময়সীমা বেঁধে  দেওয়া হয়েছে৷১৫ তারিখের পরে আর প্লাস্টিক ব্যবহার করা যাবেনা৷ অন্যদিকে কমলা সাগরের বেশ কয়েকটি দোকানের বৈধ নথিপত্র দেখাতে পারেনি৷ তাদেরকে আগামীকালের মধ্যে বৈধ নথিপত্র দেখানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং শ্রীকৃষ্ণ হোটেলের মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে  বলে জানান খাদ্য দপ্তরের কর্মকর্তারা৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top