News Flash

  • Home
  • দেশ
  • মলয় ঘটককে ফের তলব ইডি-র, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে হাজিরার নির্দেশ
Image

মলয় ঘটককে ফের তলব ইডি-র, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে হাজিরার নির্দেশ

কলকাতা, ১২ জুলাই (হি.স.): পঞ্চায়েত ভোট মিটতেই কয়লাকাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী মলয় ঘটককে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রীকে দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০ ও ২৬ জুন তলব করা হয় মলয় ঘটককে। সূত্রের খবর, তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত আছেন, ভোট মিটলে হাজিরা দেবেন।

সেই মতোই পঞ্চায়েত ভোট মিটতেই ফের তলব করা হয়েছে মলয় ঘটককে। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে এখনও মলয় ঘটকের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top