News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুনবাজারে ছয়টি দোকান ও এক বাড়িতে চুরি, সর্বশ্ব লুট
Image

নতুনবাজারে ছয়টি দোকান ও এক বাড়িতে চুরি, সর্বশ্ব লুট


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানাধীন নতুনবাজার এলাকায় একই রাতে ছয়টি দোকান সহ একটি বাড়িতে হানা দিলো চোরের দল৷ ঘটনা সোমবার গভীর রাতে৷  মঙ্গলবার সকালে ছয় দোকানের মালিক দোকানে এসে দেখেন তাদের দোকানের তালা ভাঙা৷ এই দোকানগুলির মধ্যে রয়েছে একটি সরকারী ন্যায্যমূল্যের দোকান, তিনটি মুদির দোকান, দুটি সেলুন৷ দোকানগুলি থেকে লক্ষাধিক টাকা ও সামগ্রী নিয়ে গেছে চোরের দল৷ এদিকে একই রাতে বাজার সংলগ্ণ অজিত দাসের বাড়িতেও হানা দেয়  চোর৷ ঘরের  পেছনে গ্রিলের তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে৷  ষ্টীলের আলমারি ভেঙে স্বর্ণালংকার সহ দুটি মোবাইল ও নগদ প্রায় বারো হাজার টাকা নিয়ে গেছে৷ এছাড়াও ঘরে থাকা বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ ঘরের ড্রেসিং টেবিল বাইরে বের করে তার ভেতরে রাখা জিনিসপত্র নিয়ে গেছে চোর৷ এতো কিছু ঘটনা ঘটার পরও রাতে তারা কিছুই টের পাননি৷ তাদের ধারণা চোরের দল তাদের উপরে ঘুম পাড়ানোর কোন কিছু স্প্রে করেছে৷

Releated Posts

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top