News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসপাতালে পরিদর্শনে গিয়ে আতহদের আর্থিক সহায়তা তুলে দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস
Image

হাসপাতালে পরিদর্শনে গিয়ে আতহদের আর্থিক সহায়তা তুলে দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১১ জুলাই (হি.স.) : কুমারঘাট উল্টো রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি তপশীলি জাতি কল্যাণ দপ্তর ও মৎস্য দপ্তরের সহায়তায় পাঁচজন আহত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি।

এদিন তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, কুমারঘাটে উল্টো রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা নিহত হয়েছেন তাঁদের ফিরিয়ে আনা সম্ভব নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ও ত্রিপুরা সরকারের দপ্তর থেকে নিহত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আহত অবস্থায় যাঁরা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন তাঁদের সুস্থ করে তুলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ত্রিপুরা সরকার।

এদিন তিনি বলেন, আজ সকালে জি বি হাসপাতালে কুমারঘাটে উল্টো রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট পাঁচজন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। পাশাপাশি তপশীলি জাতি কল্যাণ দপ্তর ও মৎস্য দপ্তরের সহায়তায় পাঁচজন আহতদের পরিবারের হাতে ১৫০০০ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিন তিনি  মাতা ত্রিপুরেশ্বরীর কাছে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top