News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শৌচালয়ের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার
Image

শৌচালয়ের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১১ জুলাই (হি.স.) : বাজারের শৌচালয়ের পাশে অজ্ঞাত পরিচয়ৌ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পাবিয়াছড়া বাজারে ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারের স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে কুমারঘাট পুলিশ ও দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিল। দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমারঘাট হাসপাতালে পাঠিয়েছে।৷ পুলিশ জানিয়েছেন, পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে পাবিয়াছড়া বাজারের শৌচালয়ের পাশে এক যুবককের মৃতদেহ দেখতে পেয়েছিলেন স্থানীয় মানুষ। সাথে সাথে তাঁরা থানায় ও দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমারঘাট হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায় নি।ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, মৃত যুবকের বয়স আনুমানিক ৩১ বছর হবে। মৃতের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি।আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top