News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রবীণ বিরোধী বিধায়কদের প্ররোচনায় নতুনরা অভব্য আচরণ বিধানসভায় : বিজেপি
Image

প্রবীণ বিরোধী বিধায়কদের প্ররোচনায় নতুনরা অভব্য আচরণ বিধানসভায় : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ অসাংবিধানিক শব্দ ব্যবহার করে বিধানসভাকে কুলষিত করেছেন বিরোধীরা৷ ত্রিপুরার জন্য তা অত্যন্ত দুঃখের ও লজ্জার বিষয়৷ রাজ্যের জনমুখী বাজেট এবং পবিত্র বিধানসভায় সম্প্রীতি ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার তীব্র সমালোচনা করে সাংবাদিক সম্মেলন বক্তব্য রাখেন ত্রিপুরা বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য৷ এই দিন খোয়াই জেলা কার্যালয় আহূত সাংবাদিক সম্মেলনে বিরোধী দলের কয়েকজন বিধায়কের নাম উল্লেখ না করেও পবিত্র বিধানসভার অসংলগ্ণ কথাবার্তা এবং উন্মত্ত আচরণের জন্য তিনি তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান৷ তিনি বলেন উনারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি৷ রাজ্যবাসীর প্রতি তাদের অনেক দায়বদ্ধতা রয়েছে৷ কিন্তু তারা মানুষের কল্যাণে কাজ না করে সরকারের সমালোচনা সর্বদাই ব্যস্ত থাকে৷ তাদের নেতিবাচক মনোভাব রাজ্যবাসীর জানার প্রয়োজন৷ বিধানসভায় যে অসাংবিধানিক শব্দ ব্যবহার হয়েছে তাতে স্পষ্ট, বিরোধী দল আতঙ্কে ভুগছে৷ বিধানসভায় নতুন বিধায়কদের অসভ্য আচরণ সম্পর্কে বিরোধী পক্ষের প্রবীণ বিধায়করা মুখে কুলুপ এঁটে সমর্থন করে গেছেন৷ নবেন্দুর দাবি, বিরোধী পক্ষের প্রবীণ বিধায়করা নতুন বিধায়কদের অসভ্য আচরণ করার জন্য প্ররোচিত করেছিলেন৷ নতুন বিধায়কদের দরকার ছিল সংসদীয় রীতিনীতি মেনে বিধায়সভায় প্রবেশ করা৷তাঁর দাবি, বিরোধীরা যেভাবে বিধানসভাকে কুলষিত করেছেন তা কোনও ভাবেই সাধারণ জনগণ মেনে নিতে পারবেন না৷শুধু দলীয়ভাবেই নয় একজন সাধারণ মানুষ হিসেবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ বাজেট প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের বাজেট রাজ্যে কখনো হয়নি৷ এই বাজেট জনকল্যাণমুখী৷ বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে এ বাজেটে৷ এই দিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, সম্পাদক জয়ন্ত সাহা, পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব৷

Releated Posts

মেলাঘরের তকসাপাড়ায় পুলিশের বড় সাফল্য: ড্রাম ভর্তি ১৪৮ কেজি গাঁজা সহ আটক ১

আগরতলা, ৯ মে: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। তকসাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল…

ByByTaniya Chakraborty May 9, 2026

বিশ্রামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান

বিশ্রামগঞ্জ, ৯ মে : বিশ্রামগঞ্জ বাজার এলাকায় শনিবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে তিনটি…

ByByTaniya Chakraborty May 9, 2026

উত্তর ব্রজপুরে অদ্ভুত কাণ্ড, শৌচালয়ের গর্তে নেমে ধ্যানে যুবক

বিশালগড়, ৯ মে: বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় এক যুবকের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী গৃহবধূ

আগরতলা, ৯ মে: সাতসকালে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায়। পারিবারিক অশান্তির…

ByByTaniya Chakraborty May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top