News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চায়েত ভোটে রাজ্যপালের ভূমিকায় ‘অসন্তুষ্ট’ শুভেন্দু
Image

পঞ্চায়েত ভোটে রাজ্যপালের ভূমিকায় ‘অসন্তুষ্ট’ শুভেন্দু

পূর্ব মেদিনীপুর, ১০ জুলাই (হি. স.) : ভোটে হিংসা নিয়ে বারবার সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। রাজভবনে খুলেছেন পিস রুম। ভোট সন্ত্রস্ত জেলাগুলিতে ঘুরেছেন তিনি। তা সত্ত্বেও রাজ্যপালের ভূমিকায় কার্যত অসন্তুষ্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। শুভেন্দু ভোটে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ করেন। তাঁর দাবি, “১৮ হাজার বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। ওই বুথগুলিতে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে ছাপ্পা দেওয়া হয়েছে।”

শুভেন্দুবাবু বলেন, “পুনর্নির্বাচনের জন্য ৬ হাজার বুথের তালিকা দিয়েছিলাম। মান্যতা দেওয়া হয়নি। আমার দেওয়া তালিকা অনুযায়ী পুনর্নির্বাচন হয়নি। বেশ কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে। ব্যালট পেপারে একজনের জায়গায় অনেকজনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।” সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে মঙ্গলবার হাই কোর্টে যাবেন বলেই জানান রাজ্যের বিরোধী দলনেতা।

রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দুবাবু। তাঁর দাবি, “পিস রুম খুলেছেন রাজ্যপাল। কিন্তু কোনও ফল পাইনি। মানুষ ওঁর কাছে ফল চান।” উল্লেখ্য, ভোটে অশান্তি সংক্রান্ত খোঁজখবর পেতে রাজভবনেই পিস রুম খোলেন। রাজ্যপালের এই পদক্ষেপকে অতি সক্রিয়তা বলেও দাবি করেছিল তৃণমূল। সেই সময় রাজ্যপালের ভূমিকার প্রশংসাই করেছিল গেরুয়া শিবির। তবে ভোট মিটতে না মিটতেই রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন শুভেন্দু।

এদিকে, রবিবারই দিল্লি পাড়ি দেন রাজ্যপাল। সোমবার রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। সন্ধেয় অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল। ভোট মিটতে না মিটতেই রাজ্যপালের দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

সমাজবাদী পার্টিকে ‘যাদববাদী পার্টি’ বলে কটাক্ষ ওম প্রকাশ রাজভরের, আখিলেশকে নিশানা

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি-র সভাপতি ওম প্রকাশ রাজভর সমাজবাদী পার্টি (এসপি)…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

সোনম রঘুবংশীর জামিন নিয়ে মেঘালয় সরকারের আবেদনে নোটিস সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ নয়

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : বহুল আলোচিত রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন বহাল রাখার মেঘালয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বুপিভাকেইন ইনজেকশনের নির্দিষ্ট ব্যাচের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করল রাজস্থান, অস্ত্রোপচারে সাময়িক স্থগিতাদেশ

জয়পুর, ৩ জুলাই (আইএএনএস) : হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর একাধিক রোগীর গুরুতর শারীরিক প্রতিক্রিয়ার ঘটনার জেরে বুপিভাকেইন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top