News Flash

  • Home
  • দেশ
  • বন্যার মতো পরিস্থিতি নেই দিল্লিতে, তবুও সরকার প্রস্তুত রয়েছে : অরবিন্দ কেজরিয়াল
Image

বন্যার মতো পরিস্থিতি নেই দিল্লিতে, তবুও সরকার প্রস্তুত রয়েছে : অরবিন্দ কেজরিয়াল

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): বন্যার মতো পরিস্থিতি নেই দিল্লিতে, তবুও প্রস্তুত রয়েছে দিল্লি সরকার। বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, ভারী বর্ষণের কারণে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সোমবার সমস্ত মন্ত্রী, আধিকারিক ও মেয়রের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই বৈঠকে তিনি বলেন, দিল্লিতে বন্যার মতো পরিস্থিতির সম্ভাবনা কম, তবুও সরকার প্রস্তুত।

কেজরিওয়াল এদিন বলেছেন, কেন্দ্রীয় জল কমিশন অনুসারে, দিল্লিতে যমুনা নদীর জলস্তর ২০৩.৫৮ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আগামীকাল সকালে তা ২০৫.৫ মিটারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, যমুনার জলস্তর খুব বেশি বাড়বে না বলেই আশা করা হচ্ছে। বন্যার মতো পরিস্থিতির সম্ভাবনা কম। যমুনা নদীর জলস্তর যদি ২০৬ মিটার অতিক্রম করে, তাহলে আমরা নদীর তীরে বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাব।

কেজরিওয়াল আরও বলেছেন, ৮ ও ৯ জুলাই দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লির সিস্টেমগুলি এমন অপ্রত্যাশিত বৃষ্টির জন্য ডিজাইন করা হয়নি, তাই মানুষজন সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, এখন একে-অপরের দিকে আঙুল তোলার সময় নয়। মানুষকে সাহায্য করতে হবে এখন।

Releated Posts

সমাজবাদী পার্টিকে ‘যাদববাদী পার্টি’ বলে কটাক্ষ ওম প্রকাশ রাজভরের, আখিলেশকে নিশানা

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি-র সভাপতি ওম প্রকাশ রাজভর সমাজবাদী পার্টি (এসপি)…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

সোনম রঘুবংশীর জামিন নিয়ে মেঘালয় সরকারের আবেদনে নোটিস সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ নয়

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : বহুল আলোচিত রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন বহাল রাখার মেঘালয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বুপিভাকেইন ইনজেকশনের নির্দিষ্ট ব্যাচের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করল রাজস্থান, অস্ত্রোপচারে সাময়িক স্থগিতাদেশ

জয়পুর, ৩ জুলাই (আইএএনএস) : হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর একাধিক রোগীর গুরুতর শারীরিক প্রতিক্রিয়ার ঘটনার জেরে বুপিভাকেইন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top